বগুড়ায় শিবগেঞ্জে অনুষ্ঠিত হল নবান্নের মাছের মেলা

জাতীয় বগুড়া

 নিত্য নিউজ প্রতিবেদনঃ  বগুড়ায় বসেছে নবান্নের মেলা। মেলার মুল আকর্ষন বৃহৎ আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ। মাছ ছাড়াও রয়েছে নতুন সবজি,মাটির তৈজসপত্র, খেলনা ও মিষ্টি মিষ্টন্নের দোকান। মেলা ঘিরে আশপাশের গ্রাম গুলিতে আনন্দ উৎসব চলে সপ্তাহ ধরে। এবার মেলায় ২২ কেজি ওজনের গ্রাসকার্প ও বিগহেড প্রজাতির মাছ পাওয়া গেছে। আর কাতল মাছ ছিল  ১৬ কেজি পর্যন্ত

মঙ্গলবার ভোর থেকে ট্রাক, ভটভটি ভ্যানে করে শিবগঞ্জের উথলী বাজারে মেলাতে আসতে শুরু করে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ।   রুই, কাতলা ,মৃগেল,সিলভারকার্প , বিগ হেডসহ নদীর বোয়াল আইর । মাছের মেলা হিসেবে পরিচিতি পেলেও, গরু খাসী, মহিষের মাংসসহ নতুন সবজি, মিষ্টি মিষ্টান্ন,বিনোদনের সবকিছুই রয়েছে মেলাতে। মেলাতে আসা জামাই শ্বশুর সাধ্যমত কিনছেন বড় আকৃতির মাছ,এবার দাম দরও সাধ্যের মধ্যে।  এলাকার জামাই মেফতাহুল ইসলাম জানান, তিনি শিবগঞ্জে শ্বশুর বাড়ীতে এসেছেন। একটি ৬ কেজি ওজনের কাতলা মাছ কিনেছেন ৫ হাজার টাকা। এটি এ এলাকার ঐতিহ্য । বাড়ীতে পিঠাপুলির আয়োজন চলছে বলে জানান।
বড়দের সাথ সাথে ছোট শিশু কিশোর কিশোরী এসেছেন মেলাতে। তারা অভিভাবকদের সাথে কেনাকাটা করছেন। নাগরদোলায়  উঠছেন। , মেলাতে ঘুরাঘুরি এবং  কেনাকাটা করে খুশী তারা।
এলাকার প্রবীন ব্যাক্তি  আবু বকর সিদ্দিক, জানান   প্রায় দেড়শ বছরের পুরানো এ মেলাকে কেন্দ্র করে আশপাশের প্রায় অর্ধশত গ্রামে চলে আনন্দ উৎসব। মেলাকে কেন্দ্র করে আইনশৃংখলা পরিস্থিতি তদারকি করেন আয়োজক কমিটি। একদিনের মেলার বেচাকেনা প্রায় দু কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করে আয়োজকবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *