বগুড়ায় তারেক রহমানের উদ্যোগে ‘আমরা বিএনপি পরিবার’-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Uncategorized জাতীয় বগুড়া বিএনপি

 

 নিত্য নিউজ ডেস্কঃ   বগুড়ায় শহীদ খোকন পার্ক প্রাঙ্গণে  মঙ্গলবার অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প  ও সহযোগিতা প্রদান অনুষ্ঠান । এই ক্যাম্পের উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। ক্যাম্পটির আয়োজন করে সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,আমরা বিএনপি পরিবার  এর  আহবায়ক আতিকুর রহমান রুমন  । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিএনপির যুগ্ম মহাসচিব ও  আমরা  বিএনপি পরিবারের  প্রধান উপদেষ্টা,  এডভোকেট  রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক  ক. ডাঃ আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু ,   বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা   হেলালুজ্জামান তালুকদার লালু  এড. মহবুবুর রহমান , বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য  ভিপি সাইফুল ইসলাম , জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি  এম আর ইসলাম সহ  বগুড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ ,প্রদান করা হয়।   এছাড়া হুইল চেয়ার বিতরন , বই বিতরন করা হয়।  বি এনপি নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে একটি সফল মানবিক উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *