উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে বিভ্রান্তি, সরকারের বিবৃতি

জাতীয় বাংলাদেশ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে গতকাল রোববার ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরার সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে নভেম্বরের পর আর উপদেষ্টা পরিষদের বৈঠক হবে না
নিত্য নিউজ ডেস্কঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে গতকাল রোববার ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরার সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে নভেম্বরের পর আর উপদেষ্টা পরিষদের বৈঠক হবে না । ‘নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে’—তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। তা এড়াতে এক বিবৃতিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগপর্যন্ত দায়িত্ব পালন করে যাবে। যার অর্থ নভেম্বরের পরও উপদেষ্টা পরিষদের সভা এখনকার মতোই চলবে, সংস্কার কাজও থেমে থাকবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলম বক্তব্য দেওয়ার এক দিন পর আজ সোমবার অন্তর্বর্তী সরকারের বিবৃতি আসে।

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। সেই নির্বাচনের আগে এই সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদল’ দেওয়ার দাবি বিএনপি ইতিমধ্যে তুলেছে।

তার মধ্যেই গতকাল ডিআরইউর অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম সংস্কার বাস্তবায়নের জন্য হাতে সময় কম থাকার কথা তুলে ধরে বলেছিলেন, ‘আমাদের যে সময়সীমা আছে, তখন তো ছিল তিন মাস। এখন তো আর হয়তো এক মাস আছে। কারণ, এই যে জিনিসগুলো করা হবে, সেটা ক্যাবিনেটেই করতে হবে। অথবা নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে। সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারব না। কারণ, নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা। এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর সম্ভবত ক্যাবিনেট মিটিং বসে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *