মাদারীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে তালাবদ্ধ একটি ঘর থেকে রেনু বেগম (৬০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত রেনু বেগম ওই এলাকার মৃত সাদেক হাওলাদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চর কাঁচিকাটা গ্রামের রেনু বেগম প্রায় এক বছর একাই […]

Continue Reading

দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বছর দুর্গাপূজা ঘিরে কোথাও কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের দুর্গাপূজা খুবই উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। […]

Continue Reading

ইইউ প্রাক-নির্বাচনী তথ্যানুসন্ধান দলের সঙ্গে ইসি কর্মকর্তাদের বৈঠক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ, প্রস্ততি ও পর্যবেক্ষণের বিষয়ে নির্বাচন কমিশনে বৈঠকে বসেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ টিম।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন’ নামে আট সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে দুই ধাপে বৈঠক করবেন। বিকেল ৩টায় ইসি কর্মকর্তাদের নিয়ে বৈঠক শুরু […]

Continue Reading

মালয়েশিয়ায় রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা আটকে আছে শুল্ক বাধায়

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। আট লাখের বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক কাজ করেন দেশটিতে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পেলেও তাতে বাংলাদেশের হিস্যা অনেক কম। বিশেষ করে উচ্চ শুল্ক বাধার কারণে দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানি আশানুরূপ বাড়ছে না।বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে মালয়েশিয়াকে ২০ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত […]

Continue Reading

নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে : প্রেসসচিব

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন—এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয় বলেও মনে করেন তিনি।আজ রবিবার (২১ সেপ্টেম্বর) গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেসসচিব এ কথা বলেন। শফিকুল আলম বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে।জরিপে […]

Continue Reading

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।আজ রবিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ’৮২ ব্যাচের কর্মকর্তা। জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে তাকে জনপ্রশাসন সচিব […]

Continue Reading

আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন।সফরসূচি অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং  গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈশ্বিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার […]

Continue Reading

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরো ৭৪০ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।রবিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত […]

Continue Reading

আমার যাত্রা এখানেই শেষ নয়, ইশতেহারে যা ছিল তা আদায় করব: আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে নিজের ইশতেহারে যা ছিল, তা পূরণ করার চেষ্টা করবেন। তাঁর যাত্রা এখানেই শেষ হয়নি। নিজের সীমাবদ্ধতার পাশাপাশি ছাত্ররাজনীতির নতুন শুরু তাঁদের হাতেই হবে।আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথাগুলো বলেন। গতকাল […]

Continue Reading