সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক

বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। আটক ব্যক্তি সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। আজ বুধবার চট্টগ্রামে তাঁকে আটক করা হয়।দুদকের […]

Continue Reading

‘জনগণের নির্বাচন–ভাবনা’ জরিপ: কোন দলের প্রতি কত সমর্থন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে। ‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।আজ বুধবার রাজধানীর জাতীয় আরকাইভস মিলনায়তনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং। সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বিআরএআইএন। জরিপের ফলাফল তুলে […]

Continue Reading

বগুড়ায় ২১ সদস্য বিশিষ্ট সম্মিলিত সাংবাদিক পরিষদের কমিটি অনুমোদন

নিত্য নিউজ ডেস্ক: সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) ২১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি এস এম দৌলতকে সভাপতি ও দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। গত ১৮ সেপ্টেস্বর সংগঠনের কেন্দ্রীয় কমিরি সভাপতি এস এম সামছুল আলম নিক্সন […]

Continue Reading

আগামী নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের জন্য ৪০ হাজার ‘বডি ক্যামেরা’ কিনছে সরকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য ৪০ হাজার ‘বডি ক্যামেরা’ কেনা হচ্ছে। আজ মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক–বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ–বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পুলিশের এই ক্যামেরা লাগবে। এ প্রস্তাব আমরা অনুমোদন করেছি। দ্রুত এসব […]

Continue Reading

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় শাপলা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই বলেন তিনি।আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব।ইসি সচিব বলেন, ‘এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ […]

Continue Reading

হাসিনার গুলির সামনে ভয় পাই নাই, ছোড়া ডিমে কিছু যায় আসে না: আখতার হোসেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে যুবলীগ নেতার ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।আখতার হোসেন বলেছেন, ‘আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাই নাই। অতএব কারও ছোড়া ডিমে আমাদের কিছু যায় আসে না। এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগতভাবে ও […]

Continue Reading

তারেক রহমানের আর্থিক সহয়তায় বগুড়ার গাবতলীতে ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করলো জেলা যুবদল

নিত্য নিউজ প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা, পাশে থাকতে হবে অসহায় মানুষের। তাই বগুড়ার জেলা যুবদলের ছুটে চলা গ্রাম থেকে গ্রামান্তরে। মঙ্গলবার সকালে জেলা যুবদলের নেতাকর্মিরা গাবতলী উপজেলার নেতাকর্মিদের সাথে নিয়ে চার জন অসহায় অসুস্থ ক্যান্সার ও হার্ট ফুটা রোগীর বাড়ীতে বাড়ীতে যান। সেখানে তারেক রহমান প্রদত্ত চিকিৎসা সহায়তা পৌঁছে দেন এবং […]

Continue Reading

৬ দল কে নিবন্ধন দিচ্ছে নির্বচন কমিশন

নিত্যনিউজ ডেস্ক: নতুন ছয়টি রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে। এগুলোর মধ্যে আছে গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে সম্ভাব্য এ তালিকা জানা গেছে।তবে নিবন্ধন পেতে যাওয়া রাজনৈতিক দলগুলোর নাম এখনই প্রকাশ করছে না ইসি। কমিশনের বৈঠকে […]

Continue Reading

চীনে এবার শ্রীলঙ্কার জালে ৮ গোল বাংলাদেশের

বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে বাফুফের এলিট একাডেমির কিশোররা চীন সফরে গেছে। দেশটির লিজাংয়ে হচ্ছে তিয়ানইউ লিওফাং টুর্নামেন্ট। বাফুফে একাডেমি দলটি দুর্দান্ত খেলছে সেখানে।প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছিল সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে। সোমবার সকালে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।একদিন আগে কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে […]

Continue Reading

মেধাবীদের ভিসা ফি লাগবে না, নতুন পরিকল্পনা যুক্তরাজ্যের

বিশেষ দক্ষতা সম্পন্ন অভিবাসীদের জন্য এইচ-১বি ভিসার বার্ষিক ফি দেড় হাজার ডলার থেকে বাড়িয়ে এক লাখ ডলার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তবে এক্ষেত্রে নতুন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য। এরই মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা নিয়েছে দেশটি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার ইতোমধ্যেই এ বিষয়ে নীতিগত আলোচনা […]

Continue Reading