বগুড়ায় দিনব্যাপি কুঁড়ি উৎসব অনুষ্ঠিত

বগুড়া

নিত্য নিউজ ডেস্কঃ    বগুড়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপি কুড়িঁ উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক নাছির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, কবি ও সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ্ ও মতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি নাছির আহম্মেদ বলেন কুঁড়ি উৎসব শিশু কিশোর লিখিয়েদের সাহিত্য চর্চায় উদ্দীপ্ত ও প্রাণবন্ত করে তুলবে। সাহিত্য চর্চ্চার মাধ্যমে শিশু কিশোররা সত্যিকারে সুনাগরিক হিসেবে গড়ে  উঠবে। । অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন  কুড়িঁর সম্পাদক এমএ খালেক।  দিনব্যাপি অনুষ্ঠান মালার মাধ্যে ছিল শিশুতোষ ছড়া, কবিতা পাঠ, প্রচ্ছদ অংকন, গল্পবলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বর্ষসেরা ৬ জন শিশু কিশোর শিল্পীকে ছড়া,গল্প  লেখা ও প্রচ্ছদ অংকনে  সংবর্ধিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *