- নিত্য নিউজ ডেস্ক :
আঞ্চলিক সম্পাদক পরিষদ এর নির্বাহী কমিটির সভা গত মঙ্গলবার ঢাকার তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল।
বক্তব্য রাখেন সাধারন সম্পাদক রাজশাহী আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, যুগ্ম সম্পাদক সেলিম পারভেজ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মাসরেকা জাহান মনা,একেএম মাকছুদ আহমেদ, রাগীব আলী, হোসাইন আহম্মেদ, খন্দকার আব্দুল মতিন, মাহবুব হাসান, এ্যাড তানভিরুল ইসলাম জিয়া উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি মাজেদুর রহমান।
সভায় আঞ্চলিক পত্রিকাগুলোর বিবিধ সমস্যা তুলে ধরে বক্তাগন বক্তব্য রাখেন। গত ১৬ বছরে বঞ্চিত সরকারী বিজ্ঞাপন বঞ্চিত পত্রিকার সুষম বিজ্ঞাপন বন্টনের উপর গুরুত্ব দিতে সরকারের দৃষ্টি আকর্ষন করা হয়।
