বগুড়ায় অনুষ্ঠিত হল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উত্তরাঞ্চলের এলসি বুট ক্যাম্প

জাতীয়

নিত্য নিউজ ডেস্কঃ  বগুড়ায় অনুষ্ঠিত হল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উত্তরাঞ্চলের এলসি বুট ক্যাম্প। শুক্রবার দিনব্যাপি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটরিয়ামে ক্যাম্পটির আয়োজন করে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি। সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মোহাম্মদ ওয়াদুদুল তরফদার। এ সময় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডা: কামাল হোসাইন, টিএমএসএস ডেপুটি নির্বাহী কর্মকর্তা ডা: মতিউর রহমান। বিএমএসএস এর সভাপতি ডা. রাফিতুল আল নাহিয়ান, সাধারন সম্পাদক সুবহা তানজিম।

দিন ব্যাপি ক্যাম্পে, যুগোপুযোগি স্বাস্থ্য সেবা, যোগাযোগ উন্নয়ন, তথ্য প্রযুক্তি,দ্বন্দ্ব নিরসন সহ ৬ টি সেশনে প্রশিক্ষন দেওয়া হয়। শহীদ জিয়াউর রহমান, রাজশাহী, রংপুর , প্রাইম , পাবনা, টিএমএসএস, নওগাঁ, খাজা ইউনিুস আলী, কুষ্টিয়া, দিনাজপুর , রংপুর কমিউনিটি ময়মনসিংহ সহ ১৫ টি  মেডিকেল কলেজের প্রায় দুইশত  শিক্ষার্থী, ইন্টার্ন ডাক্তারগন অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে ১৫ জন ট্রেনার প্রশিক্ষন প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *