
নিত্য নিউজ প্রতিবেদক:
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী সাংবাদিক সমাজ বগুড়ার, উদ্যোগে এক আলোচনা সভা রবিবার বেলা ১১ টায় শহরের সাতমাথায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক রেজাউল হক বাবু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। বক্তব্যে রানু বলেন জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বরের আদর্শে উজ্জীবীত হয়ে অপশক্তিকে প্রতিহত করে এগিয়ে যেতে হবে।
সভায় অন্যান্য বক্তরা বলেন জাতির সকল ক্রান্তিকালে সাংবাদিকগন অগ্রণী ভূমিকা পালন করেছেন। আগামীতে লেখনীর মাধ্যমে সকল অনাচার প্রকাশ্যে আনতে হবে। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, দৈনিক আমার দেশ পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান সবুর শাহ লোটাস, দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক তানভীর আলম রিমন, সাংবাদিক মাজেদুর রহমান, বজলুর রশিদ সুইট,শেখ ইনসান আলী, জে এস শাহাদত হোসেন শাহীন, শমসের নূর খোকন, শেখ শাহেদ, শাহ সাব্বির রহমান, রায়হান আহম্মেদ তালুকদার রানা, ফজলুল হক, মোঃ আল মুমিন, সুজন রহমান (শুভ) প্রমুখ।
