নিত্য নিউজ প্রতিবেদক:
কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীতে অনুষ্ঠিত হল বগুড়া সাহিত্য উৎসব।শুক্রবার সকালে জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া জেলা শাখার আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রিগডিয়ার জেনারেল নাসিমুল গণী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বগুড়া সমিতির সাধারন সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে কবিতার নানার দিক নিয়ে আলোচনা করেন কবি মাহমুদুল হাসান নিজামী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ ডা. এস এম সারোয়ার, বগুড়া জেলা প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারন সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়া জেলা শাখার সভাপতি ওয়াহেদ মুরাদ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক এইচ আলীম।দিনব্যাপি অনুষ্ঠানে
দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবিগন তাদের কবিতা আবৃতি করেন।
