গত সোমবার দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে বিস্ফোরণে ১৩ জন নিহত এবং আরও ২০ জন আহত হন। এ নিয়ে গত বুধবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে হামলার নিন্দা জানিয়ে উত্থাপিত এক প্রস্তাবে বলা হয়, ভারত গাড়ি বিস্ফোরণের মাধ্যমে দেশবিরোধী শক্তি দ্বারা সংঘটিত একটি জঘন্য সন্ত্রাসী ঘটনা প্রত্যক্ষ করেছে। মন্ত্রিসভার নির্দেশ, ‘ঘটনার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ও পেশাদারিত্বের সঙ্গে করা হোক, যাতে অপরাধী, তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করা যায় এবং অবিলম্বে বিচারের আওতায় আনা যায়।’ দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচার জানান, ঘটনাটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ ঘটে। তখন একটি ধীরগতির গাড়ি লাল আলোতে থামে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়ি উড়ে যায়। এক পুলিশ মুখপাত্র বিবিসিকে জানান, বিস্ফোরণটি হুন্দাই আই-২০ গাড়ি থেকে হয়েছিল। গাড়িটি চলন্ত অবস্থায় ছিল; যাত্রী ছিলেন তিনজন।
ভারত-পাকিস্তান উত্তেজনা দিল্লি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী ঘটনা’ ঘোষণা করল ভারত সরকার
নিত্য নিউজ ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে গাড়ি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী ঘটনা’ ঘোষণা করেছে দেশটির সরকার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন। এদিকে পাকিস্তানে সাম্প্রতিক হামলার জট খুলেছে। সেখানে গত মঙ্গলবার ইসলামাবাদের আদালত চত্বরসহ দুটি স্থানে হামলার পেছনে আফগানিস্তানের নাগরিক জড়িত বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ অবস্থায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, তাঁর দেশ ভারত ও আফগানিস্তান– উভয় দেশের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত।

