প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার ২১, জয় ও পুতুলের ৫ বছর করে কারাদণ্ড

আইন-আদালত জাতীয়
শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল
শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলফাইল ছবি: বাসস

  নিত্য নিউজ ডেস্কঃ  ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড হয়েছে। পৃথক তিন মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড হয়েছে। এ ছাড়া ১ লাখ টাকা অর্থদণ্ড।আরেক মামলায় সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *