রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

Uncategorized

  নিত্য নিউজ ডেস্কঃ   বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকের তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে ৫ বছরের সাজা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় অন্য দুই আসামির তুলনায় কম সাজা হয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *