চাকসু নির্বাচন : দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫ শতাংশ

Uncategorized
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টায় প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে।আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টায় চাকসু নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী।তিনি বলেন, ‘বড় ধরনের কোনো অভিযোগ ছাড়াই সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছে।কিছু প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে, সেগুলো আমলে নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *