নিত্য নিউজ প্রতিবেদকঃ

বগুড়ার হাট বাজারে আবারো বেড়েছে কাঁচা মরিচসহ সবজির দাম। শহরের কোলনী ও ফতেহে আলী বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগে ছিল ১৬০ টাকা কেজি । সবজির দাম বৃদ্ধিতে সবজি কিনতে ক্রেতারা নাভিশ্বাস ফেলছেন।
অন্যদিকে এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের কেজি ৭৫ থেকে বেড়ে ৮০ টাকা, হাইব্রিড পেঁয়াজ ৭০ থেকে বেড়ে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এলাকার কৃষক বলছেন সবজির আর তেমন যোগান না আসায় জমিতে সবজি কমে গেছে। কলোনি বাজারের সবজি ব্যবসায়ী মুকুল জানান সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
লম্বা বেগুন কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা, গোল বেগুন মানভেদে ১৪০ থেকে ১৬০ টাকা, ঢ্যাঁড়শ ও করলা ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ১০০ টাকা, গাজর ১২০ থেকে ১৪০ টাকা, আর শিম কেজিপ্রতি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সাধারণ সবজি, যেমন পটোল, কাঁকরোল, চিচিঙ্গা, ধুন্দল, শসা—সবকটির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। তবে পেপে ও আলুর দাম স্বাভাবিক রয়েছে। প্ডিরতি কেজি ১৫ থেকে ২০ টাকায় পাওয়া যাচ্ছে। ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৪ টাকায় ।
