নিত্য নিউজ প্রতিবেদক
বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মের প্রবক্তা ভগবানi শ্রীকৃঞ্চের জন্ম তিথি এই দিনে।দিনটি উপলক্ষ্যে সকালে বগুড়া শহরের নবাব বাড়ী সড়ক থেকে পুজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজ। এ সময় পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা উপস্থিত ছিলেন।বগুড়া জিলা স্কুল মাঠ থেকে পুজা উদযাপন পরিষদের উদ্যোগে পৃথক শোভাযাত্রা শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এ শোভাযাত্রায় বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, পুজা উদযাপন কমিটির নেতা সাবেক কাউন্সিলর পরিমল। দিন ব্যাপি মন্দিরের মন্দিরে প্রার্থনা, আলোচনা সভা, প্রীতিভোজসহ নানান কর্মসূচি রয়েছে দিনটিকে ঘিরে।
খৃষ্টপূর্ব একহাজর বছর পূর্বে ভারতের মধুরাতে জন্ম নেন ভগবান শ্রীকৃঞ্চ। কংস রাজার অত্যাচারে মানুষকে শান্তি দিতেই তার জন্ম বলে মনে করেন সনাতন ধর্মালম্বীরা
