বগুড়া সদরে ৫ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর ৯ ডিলার চুড়ান্ত

বগুড়া রাজশাহী

নিত্যনিউজ প্রতিবেদক

বগুড়া সদর উপজেলার ৫ টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৯ জন ডিলারকে মনোনীত করা হয়েছে।  নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে বলে উপস্থিতরা জানান।

বৃহস্পতিবার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে বেলা ১১ টায় খাদ্য বান্ধব কমিটির সভায় উপস্থিত আবেদনকারীদের মধ্য থেকে যাচাই বাছাই করে ৯ জনকে ডিলার নিয়োগে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মনোনীত চুড়ান্ত ডিলারের মধ্যে রয়েছেন সাবগ্রাম ইউনিয়নের উদ্দিরগোলা বাজারের উত্তরপাড়ায় রাশেদুর রহমান, রাজাপুর ইউনিয়নের জোরগাছা হাট এলাকায় তরিকুল ইসলাম সেবু, গোকুল ইউনিয়নের গোকুল চাঁদমুহা হাটে আতিকুল ইসলাম,পীর বাড়ীতে জাহেদুল ইসলাম,লাহাড়ীপাড়া ইউনিয়নে সাতশিমুলিয়া গোরস্থান এলাকায় নূরুল ইসলাম, নামুজা ইউনিয়নে, চৌমুনিতে শাহীন ইসলাম,বাংলা বাজারে আব্দুল হান্নান,ট্যাংরা বাজারে আল আমিন এবং বামনপাড়ায় ফারুক আহম্মেদ।

ডিলার মনোনীত সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা হারুর অর রশিদ, সহকারি কমিশনার ভূমি পলাশ চন্দ্র সরকার সহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *