২ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

আইন-আদালত নিত্য তথ্য রাজনৈতিক

নিত্য অনলাইন ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন হবিগঞ্জ আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ১টায় হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দেন।

দুপুরে পুলিশের একটি প্রিজনভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায় আদালতে ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। বিচারক শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করা হয়।

হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলো এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনে অগ্নিসংযোগ এবং হামলার মামলায় তিনি আসামি।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকার কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *