গাজাতেও যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার

ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজাতেও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘আর এখন গাজা। সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো।এদিকে গাজায় আজ মঙ্গলবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

Continue Reading

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, জবাব দেওয়ার অঙ্গীকার ইসরায়েলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পরেও ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইসরায়েল দাবি করেছে। এরপরেই এর কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার বলেছেন, ‘ইরান এই যুদ্ধবিরতিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। এর জবাবে আমরা শক্তি প্রয়োগ করব।উল্লেখ্য, ইরান এখন পর্যন্ত এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ ভোরে […]

Continue Reading

কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটি কেন গুরুত্বপূর্ণ?

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি ‘আল উদেইদ’। এই ঘাঁটিতেই ইরান তাদের সর্বশেষ হামলা চালিয়েছে। এটি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু।গতকাল সোমবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহৎ সামরিক আল উদেইদ বিমান ঘাঁটি, যা কাতারে অবস্থিত।এই ঘাঁটিই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কেন্দ্র এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর হিসেবেও […]

Continue Reading

মার্কিন হামলার ‘কঠিন জবাব’ দেবে ইরান: সেনাবাহিনীর সর্বাধিনায়ক

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ‘কঠিন জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি। আজ সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত এক ভিডিও ক্লিপে তাকে এই মন্তব্য করতে দেখা যায়।মেজর জেনারেল আমির হাতামি বলেন, ‘আমাদের ইতিহাসে আমরা বহুবার আমেরিকার মুখোমুখি হয়েছি। যখনই তারা আমাদের দিকে আসার চেষ্টা করেছে, তখনই তারা কঠিন জবাব পেয়েছে।’ দৃঢ়তার […]

Continue Reading

ইরানের যুদ্ধবিমানসহ ১৫ উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল, এ ছাড়া ১৫টি বিমানও ধ্বংসের দাবি করেছে তারা। পাশাপাশি রানওয়ে ও ভূগর্ভস্থ বাংকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি করেছে বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ বলেছে, পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানে অবস্থিত এসব বিমানবন্দরে তারা ড্রোন হামলা চালায়।তাদের […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’, ১৮ ঘণ্টার টানা অভিযান

১৮ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট, একাধিকবার মাঝপথে জ্বালানি সংগ্রহ আর ধাপে ধাপে বিভ্রান্তিকর মহড়া চালিয়ে ইরানের গভীরে অবস্থিত সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই উচ্চ পর্যায়ের অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মিডনাইট হ্যামার’। গতকাল রবিবার সকালে পেন্টাগনের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ফোর-স্টার জেনারেল […]

Continue Reading

দেশব্যাপী স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ স্কাউটস এর দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেছেন। সারা দেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে।আজ সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস স্কাউটস কার্নিভালের উদ্বোধন করেন। একইসাথে তিনি বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন।

Continue Reading

আমেরিকায় ভয়াবহ পাল্টা হামলা চালাবে ইরান নিউ ইয়র্ক-ওয়াশিংটনে রেড-অ্যলার্ট জারি

নিত্য নিউজ ডেস্ক; অবশেষে ইরান-ইস.রায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা। তেহরানের তিন পারমাণবিক গবেষণাকেন্দ্রে মার্কিন বোমা হামলার পর ইরানের পাল্টা হামলার আশঙ্কায় আমেরিকার গুরুত্বপূর্ণ এলাকায় রেডঅ্যলার্ট জারি করা হয়েছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো মার্কিন শহরগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই মার্কিন হামলা “গ্লোবাল অর্ডার”-এর নতুন এক পরীক্ষা হিসেবে সমগ্র মানবজাতিকে নাড়া দিচ্ছে। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় […]

Continue Reading

ইরানের দুর্গম আন্ডারগ্রাউন্ড পারমানবিক কেন্দ্রে বাঙ্কার বাস্টার বোমা হামলার ছক আমেরিকার: পাল্টা জবাবে প্রস্তুত ইরান।

নিত্য নিউজ ডেস্ক: ইস.রায়েলকে লক্ষ্য করে এবার হাইপারসনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সেই সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়া.তুল্লাহ খা.মেনি সতর্কতা জারি করে বলেছেন, ইস.রায়েলের বিরুদ্ধে যুদ্ধ কেবল শুরু । অপরদিকে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে বাঙ্কার বাস্টার বোমা হামলার মহড়া চালিয়েছে আমেরিকা । আজ ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে আমেরিকার অন্তত চারটি […]

Continue Reading

ইরানে আই আর জিসি হাতে ক্ষমতা হস্তান্তর করেছে খামেনি

    নিত্য নিউজ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন। একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বাঙ্কারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে। তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোজতবা খামেনিও রয়েছেন।সম্প্রতি […]

Continue Reading