এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ

চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে স্থগিত প্রতিদিনের পরীক্ষা পৃথক আরেকটি দিনে নেওয়ার সূচি নির্ধারণ করা হয়েছে।বুধবার (২৩ জুলাই) সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মোট চার দিনের স্থগিত পরীক্ষার এ সূচি প্রকাশ করেছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সন্ধ্যা ৬টার দিকে আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা […]

Continue Reading

শিক্ষক মেহেরীনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবারের ভয়াবহ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ ঘটনায় সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারানো শিক্ষিকা মেহেরীন চৌধুরীর আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘ঢাকায় একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার […]

Continue Reading

১৩ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

দেশের আরো ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যারা অংশগ্রহণ করছেন তারা হলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, […]

Continue Reading

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে হতাহতের সর্বশেষ সংখ্যা

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত (আজ বুধবার দুপুর ১টা) ২৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া চিকিৎসাধীন আছে ৬৯ জন। তারা রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন।স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিমান দুর্ঘটনার সর্বশেষ এ তথ্য […]

Continue Reading

যুদ্ধবিমান বিধ্বস্ত : তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। দলটি পূর্বনির্ধারিত কয়েকটি অনুষ্ঠান বাতিল করেছে। এ ছাড়া নেতাকর্মীদের নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তারেক রহমান।বিএনপি মিডিয়া সেল এসব পদক্ষেপকে ‘তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে।বিএনপি মিডিয়া সেল তাদের ভেরিফায়েড […]

Continue Reading

‘টিফিন খেয়ে ক্লাসে যাচ্ছিলাম, হঠাৎ দেখি বিমান আমার ক্লাসে ঢুকে পড়ল’

মাঠে এসে আম্মুর কাছ থেকে টিফিন খেয়ে ক্লাসের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি, একটা বিমান সোজা আমার ক্লাসরুমে ঢুকে পড়ল। এভাবেই ভয়াবহ ওই দৃশ্যের কথা জানায় মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র মো. আবরার জাহিন।মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে মাইলস্টোন স্কুলে এসে জাহিন এসব কথা জানায়।সকালে মায়ের সঙ্গে স্কুল দেখতে এসেছিল সে।জাহিন বলে, ‘আমার বন্ধু […]

Continue Reading

রাজশাহী পৌঁছেছে নিহত পাইলটের মরদেহ, বিকেলে জানাজা

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহী পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার মরদেহবাহী হেলিকপ্টার। এরপর নেওয়া হয় উপশহর এলাকার তার বাসভবনে।পাইলট সাগরের মেজো চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (২১ জুলাই) মৃত্যুর খবর শোনার পর তার […]

Continue Reading

২০ শিক্ষার্থীকে উদ্ধার করা শিক্ষিকা মেহেরীন শহীদ জিয়াউর রহমানের ভাতিজি

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিজের জীবন তুচ্ছ করে ২০ শিক্ষার্থীকে উদ্ধার করে আটকা পড়ে দগ্ধ হয়ে নিহত হওয়া শিক্ষক মেহেরীন চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি।জানা গেছে, মেহেরীন চৌধুরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিতুর রহমানের মেয়ে। তার বাড়ি নীলফামারীতে।বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত […]

Continue Reading

ঘরে ফেরার আকুতি দগ্ধ আয়ানের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।মঙ্গলবার (২২ জুলাই) বার্ন ইনস্টিটিউটের সামনে কথা হয় আয়ানের খালাতো ভাই রাহিবের সঙ্গে। তিনি জানান, আয়ান হাসপাতালে থাকতে চাচ্ছে না।সে বলছে, সে […]

Continue Reading

স্কুল আঙিনায় পড়ে আছে স্কুলব্যাগ, হয়তো তাদের অনেকেই আর ফিরবে না

উত্তরায় মাইলস্টোন স্কুলের আঙিনায় পড়ে ছিল কয়েকটি ব্যাগ আর কিছুক্ষণ পরেই হয়তো তারা বাড়ি ফিরত। কিন্তু তাদের মধ্যে অনেকেই আর কখনোই বাড়ি ফিরবে না। আর কেউ হয়তো দগ্ধ হয়ে কাতরাচ্ছে যন্ত্রণায়।এই ঘটনায় আহত এক শিক্ষক বলেন, ‘এটা ঠিক স্কুল ছুটির সময় ছিল।শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। কী ঘটছে, তা বোঝার আগেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই […]

Continue Reading