নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিতেশ গাঙ্গুলী (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বনানী পর্যটন মোটেল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নিতেশ নন্দীগ্রাম থানার কলেজপাড়া গ্রামের মৃত নিত্যানন্দের ছেলে। তিনি রেনজিট এগ্রো সাইন্স লিঃ এর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত।
যানা যায়, বেলা ১২ টার পর বনানী পর্যটন মোটেল সংলগ্ন এলাকায় অজ্ঞাত দুষ্কৃতিকারী চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।পরবর্তীতে অদ্য ১২:৪৫ ঘটিকায় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি বিভাগের অধীনে ভর্তির পরামর্শ দেন। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ৮০০০ টাকা নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
