জয়পুরহাটে ছাত্রদলের কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Uncategorized জয়পুরহাট নিত্য তথ্য

নিত্য নিউজ ডেস্ক:

জয়পুরহাটে ছাত্রদলের কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার দুপুরে শহরের রামদে বাজলা স্কুলের সামনে থেকে একটি মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল-মদিনা ক্লিনিকে সামনে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এসময় জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, ছাত্রদলের কলেজ শাখার আহবায়ক রেজাউল করিম রেজা, যুগ্ম আহবায়ক শাকিল হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক হাসানুল বান্না প্রমুখ।

গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাসস্ট্যান্ডে এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এদিকে, সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও অপরাধীদে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জয়পুরহাট ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইছুল আলম রিপন। দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আকাশের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যম পাঠানো হয়েছে।

এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য নূর ইসলাম নাঈম ও রাজন ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অপর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *