বগুড়ার শিবগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেয়। দুদক’র সহকারী পরিচালক আমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এদিন শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক’র সহকারী পরিচালক নুরুল ইসলাম। এদিকে কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মো. জাকারিয়া। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদক’র পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন।
দূনীর্তির সুনিদিষ্ট অভিযোগে আদালত তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারী করে।
