নাটোর-বগুড়া মহাসড়কে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ৬ ট্রাক, নিহত ১

নিত্য তথ্য বগুড়া রাজশাহী

নিত্য নিউজ ডেস্ক:

ঘন কুয়াশায় নাটোর-বগুড়া মহাসড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ট্রাকের সংঘর্ষন। এতে ৬ টি ট্রাকের সংঘর্ষে একজন নিহতসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে নাটোর বগুড়া-মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘনকুয়াশার কারণে রাস্তায় চলাচলরত আরও চারটি ট্রাক ওই দুটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর দুর্ঘটনাকবলিত পাঁচটি ট্রাক রাস্তায় ও একটি খাদে পরে যায়। এতে সাতজন গুরুতর আহত হন। এ ছাড়া মালবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।

এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন বলে জানান সাদ্দাম হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *