
নিত্য নিউজ ডেস্কঃ
বন্ধ কলকারখানা চালুসহ অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান আজ শনিবার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।দুপুরে বাংলাদেশ ব্যাংকে এই সংবাদ সম্মেলন হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংবাদ সম্মেলনে এই বিশেষ তহবিলের বিস্তারিত তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই তহবিলের মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, এই তহবিলের ঋণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে দেবে। আর গ্রাহকেরা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। তিনি জানান, ৬০ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা দেবে ব্যাংকগুলো এবং ১৯ হাজার কোটি টাকা পুনঃ অর্থায়ন তহবিল।
