ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দোল্লাহি। ছবি: সংগৃহীত
নিত্য নিউজ ডেস্কঃ খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দোল্লাহি বলেছেন ইরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। রোববার (২২ মার্চ) দেওয়া বক্তব্যে তিনি বলেন, নতুন এই সামরিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধক্ষেত্রে কৌশলগত পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে।তিনি দাবি করেন, দেশের তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে আরও উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করা হচ্ছে, যা শত্রুপক্ষের হিসাব-নিকাশ পুরোপুরি বদলে দেবে।আব্দোল্লাহি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ‘শত্রুরা’ ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে এর কিছু প্রভাব অনুভব করতে শুরু করেছে এবং সামনে আরও ‘চমক’ অপেক্ষা করছে।

