বগুড়ায় অনুষ্ঠিত হল ব্যাংক- এমএফ আই লিংকেজ আঞ্চলিক সেমিনার

জাতীয়

নিত্য নিউজ প্রতিবেদকঃ   ক্ষুদ্র ঋণ খাতে তহবিল প্রবাহ সহজতর ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের উপর গুরুত্ব দিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হল ব্যাংক- এমএফ আই লিংকেজ আঞ্চলিক সেমিনার।
শনিবার সকালে বগুড়ার গাক টাওয়ারে ৬৮ টি ক্ষুদ্র ঋন প্রদান প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান,১৬ টি বানিজ্যিক ব্যাংকের কর্মকর্তা   এনবিএফ আই এর প্রতিনিধি বাংলাদেশ ব্যাংক ও এম আর এ   কর্মকর্তাগন সেমিনারে অংশ গ্রহন করেন।
সেমিনারে মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথোরিটির ভাইস চেযারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম আর এ, র নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ পাঠ করেন এম আর এ, র পরিচালক কামাল হোসেন। সেমিনারটি সঞ্চালনা করেন  এম আর এ ,র পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  টিএমএস এস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা, গাক এর নির্বাহী পরিচালক  ড. খন্দকার আলমগীর হোসেন, জয়পুরহাটে জাকস এর নির্বাহী পরিচালক  নুরুল আমিন।   মুল প্রবন্ধ উপস্থাপনা কালে কামাল হোসেন উল্লেখ করেন যে ২০২৪-২০২৫ অর্থ বছরে সমগ্র ক্ষুদ্রঋন খাতে ৪ কোটির অধিক গ্রাহকের মাঝে প্রায় ২ লাখ ৭৭ হাজার কোটি টাকা ঋন বিতরন করা হয়েছে। যা গ্রামীণ অর্থনীতিতে আর্থিক অধিগম্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখছে।  গ্রাহকের মাঝে ২ লাখ ৭৭ হাজার কোটি টাকা ঋন বিতরন করা হয়েছে।

অন্যান্য বক্তারা   গ্রামীন আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋনের প্রবাহ আরো  বৃদ্ধির উপর গুরুত্ব দেন। বগুড়াসহ সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাট জেলার ক্ষুদ্র ঋন প্রদানকারি সংস্থা র  প্প্ররায় ১শ ২৫জন   প্রতিনিধি অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *