নিত্য নিউজ ডেস্কঃ যুগপৎ রাজনৈতিক আন্দোলনের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন নিয়ে বিএনপির সঙ্গে টানাপোড়েন আছে, বললেন জমিয়তের আবদুর রব ইউসুফীসংবাদ সম্মেলনে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলামকে বিএনপির ছেড়ে দেওয়া আসন চারটি হলো সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪।
মির্জা ফখরুল জানান, সিলেট-৫ আসনে নির্বাচন করবেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী হবেন দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। নীলফামারী-১ আসনে নির্বাচন করবেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হবেন দলটির কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী।
