খুলনায় এনসিপি নেতাকে গুলি

জাতীয়

mzamin

facebook sharing buttonনিত্য নিউজ ডেস্কঃ    খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয়  শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। সোনাডাঙ্গা থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। গুলিবিদ্ধ মোতালেব সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে।
এনসিপির খুলনা মহানগরের সংগঠক আহমেদ হামিম রাহাত বলেন, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব সিকদার গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *