
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াফাইল ছবি
নিত্য নিউজ ডেস্কঃ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তাঁর শারীরিক অবস্থার ওপর। সেটাই সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়। আজ শনিবার বিকেল ৪টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জাহিদ হোসেন।
