খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফের কাজ শুরু

আইনশৃঙ্খলা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াফাইল ছবি

  নিত্য নিউজ ডেস্কঃ   সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেওয়া শুরু করেছে।

আজ মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বেলা দুইটার দিকে এসএসএফ সদস্যদের গাড়ি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ঢুকতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *