বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই নেতা

আন্তর্জাতিক
নিত্য নিউজ ডেস্কঃইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন।শনিবার (২৯ নভেম্বর) পাকিস্তান থেকে ভারতের সংবাদমাধ্যম এএনআইকে সিনেটর বলেন, পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে।

ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কী ধরণের চুক্তি করতে চাইছে, জানতে চাইলে সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে চলে গিয়ে চুপ থাকতে বলা হয়েছে। তিনি বলেন, সরকার ‘ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে, দেশ ছেড়ে চলে যেতে বলছে। এমনকি তারা তাকে বিদেশে গেলে এবং তার পছন্দের জায়গায় চুপ করে থাকলে ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু ইমরান খান কখনই এতে রাজি হবেন না। তিনি যে ধরণের নেতা, তিনি কখনই এটি অনুমোদন করবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *