
নিত্য নিউজ প্রতিবেদন:
বগুড়ার শাজাহানপুর উপজেলার খৈলশাকান্দি গ্রামে দুই শিশুকে গলাকেটে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
খৈলশাকান্দি গ্রামের নিজ বাড়িতে শাহাদাৎ হোসেন-সাদিয়া দম্পত্তি দুই সন্তান নিয়ে বসবাস করতেন। শাহাদাৎ হোসেন পেশায় সেনা সদস্য,তিনি ময়মনসিংহে কর্মরত তবে সপ্তাহ খানেক আগে ছুটিতে এসেছেন। স্ত্রীর সাথে ঝগড়া বিবাদের জেরে পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। বাড়ির আরেকটি ঘরে দুই সন্তান সাইফ ও সাইফাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মা সাদিয়া। সকালে দুই সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন । স্থানীয়রা জানান, পারিবারিক কলোহের জেরে এমন ঘটনা ঘটতে পারে।
পুলিশ জানায়, ঘটনার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের বেশ কয়েকটি দল।
