ভূমিকম্পের কারণে ঢাবি বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

জাতীয় শিক্ষা

ছবি: সংগৃহীত

অন্যদিকে অনেক শিক্ষার্থী প্রশাসনের পদক্ষেপকে সমর্থনও দিয়েছেন। তারা বলেন, পুরোনো ও ঝুঁকিপূর্ণ হলে থাকা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে, তাই বাইরে থাকা নিরাপদ।গত শুক্রবারের ভূমিকম্পে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। পরদিন আরও অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গত রাতে আতঙ্কিত হয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা বাইরে বের হয়েছিলেন। ওই সময় কয়েকজন ছাত্রী ‘প্যানিক অ্যাটাক’-এ আক্রান্ত হয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ হলে থাকার চেয়ে বাইরে থাকা নিরাপদ। সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ইসমাইল নাহিদও জানিয়েছেন, তিনি এখনো ঠিক করেননি হল ছাড়বেন কি না।

গতকাল রাতে কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন তিন দফা দাবিতে। তারা চেয়েছিলেন, বাধ্যতামূলক হল বন্ধের ঘোষণা স্থগিত করা, ঝুঁকিপূর্ণ হলের শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করা, এবং শিক্ষার্থীদের স্বাধীনতা টাওয়ারে স্থানান্তর করা। তবে আজ সকালে তারা সেখানে উপস্থিত ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *