ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৫, তিন জেলায় আহত দুই শতাধিক

জাতীয়
মিটফোর্ড হাসপাতালের মর্গে তিনজনের মরদেহ
   নিত্য নিউজ ডেস্কঃ    বাংলাদেশে ভূমিকম্পে আজ শুক্রবার সকালে পাঁচজন নিহত হয়েছেন। পুরান ঢাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শোকবার্তায় আরও একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। ঢাকা, নরসিংদী, গাজীপুরে আহত হয়েছেন দুই শতাধিক। পুরান ঢাকায় নিহত ব্যক্তিরা হলেন, রাফিউল ইসলাম (আনুমানিক ২০ বছর) , আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে মেহরাব হোসেন (১২)। রূপগঞ্জে ফাতেমা নামে ১০ মাসের এক শিশু মারা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থী বলে পরিবার জানিয়েছে। আবদুর রহিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রকোনায়। তিনি সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন

ভূমিকম্পে পুরান ঢাকায় তিনজন নিহত, তিন জেলায় আহত অর্ধশতাধিক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে

ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে আরেকজনের পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন  বলেন, ভূমিকম্পের সময় পুরান ঢাকার কসাইটুলী এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন নিহত হন। তাঁরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে তিনজন মারা গেছেন। মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ , ভূমিকম্পের পর তিনজনের মরদেহ আনা হয়েছে। পুরান ঢাকা থেকে তাঁদের মরদেহ আনা হয়। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের ১০ মাসের একটি শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগমসহ (৩০) দুজন আহত হন। সকাল ১০টা ৩৮ মিনিটে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *