তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে |সংগৃহীত

  নিত্য নিউজ ডেস্কঃ   ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার (২৯ নভেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে। এ সফরের লক্ষ্য হলো যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মো: আসাদ আলম সিয়াম।তিনি জানান, ভুটানের প্রধানমন্ত্রী শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তিনি সোমবার ঢাকা ত্যাগ করবেন। সফরকালে শেরিং তোবগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তোবগে তখনই তা আন্তরিকভাবে গ্রহণ করেন।

বাংলাদেশ ভ্রমণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *