দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
নিত্য নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়েই দেবিদ্বার আসনটি জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কুমিল্লা-৪ আসনটি আজকেই নিশ্চিত হয়েছে। আমরা এখন সামনে যে নির্বাচনটি আছে সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটির (বিজয়ের) আনুষ্ঠানিকতা অর্জন করবো।’

