হাসিনার বিচার তারেক রহমানের নেতৃত্বেই হবে- মীর স্নিগ্ধ

Uncategorized

 মেহেদী হাসান স্বপনঃ   বগুড়ায় গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত ছাত্র-জনতার সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর রাজনৈতিক পথচলা। মীর স্নিগ্ধ জুলাই শহীদ মীর মুগ্ধর জমজ ভাই।
রোববার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি নেতা মীর স্নিগ্ধ। ছাত্র-জনতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিএনপিতে যোগ দেওয়ার পর এটিই ছিল তার প্রথম রাজনৈতিক সমাবেশ। রাজনৈতিক সভায় মীর স্নিগ্ধ বলেন হাসিনার বিচার তারেক রহমানের নেতৃত্বেই হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী ছিলেন। তিনি আমাদের আপসহীন আদর্শে বড় করেছেন। তাই ভাইয়ের মৃত্যুর পর বিভিন্ন হুমকি ও হয়রানির পরেও স্বৈরচারী  সঙ্গে আপস করিনি।”
পরে স্লোগানে স্লোগানে ভোট চেয়ে শেষ করেন প্রধান অতিথির বক্তব্য। এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *