
নিত্য নিউজ প্রতিবেদকঃ শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে বগুড়ার বীট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো দিন ব্যাপী বিজ্ঞান মেলা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহাবুদ্দিন সৈকত এর সভাপতিত্বে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী। বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারন সম্পাদক কালাম আজাদ।আয়োজনে সঞ্চালন করেন প্রতিষ্ঠানের শিক্ষক সোবহানী বাপ্পি।
শহরের জয়পুরপাড়া বিদ্যালয় চত্বরে মেলায় ১১৫ টি উদ্ভাবনী স্টলে দেড়শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। অভিভাবক এবং শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গন ঘুরে ঘুরে উদ্ভাবন সম্পর্কে জানেন। বীট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহাবুদ্দিন সৈকত জানান, প্রতিবছরই এ ধরনের মেলা আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক এবং সুনাগরিক হয়ে গড়ে উঠার প্রেরনা পায। প্রতিবছর এই মেলা অব্যাহত থাকবে।
