
’নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সব বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম। নির্বাচনের সময় বিতর্কিত কোনো কর্মকর্তা দায়িত্ব পালন করবেন না জানিয়ে তিনি বলেন, ‘বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কোনো কর্মকর্তা যাতে নির্বাচনী দায়িত্বে না থাকেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে।’
