বগুড়ায় একই মঞ্চে তারেক রহমান এবং সহধর্মিনী ডা: যোবাইদা রহমান (ভার্চুয়ালী)

জাতীয় বিএনপি রাজনৈতিক

নিত্য নিউজ ডেস্কঃ
অনেক দিন পর নিজ গ্রামের মানুষদের পেয়ে আনন্দ প্রকাশ করেন তারেক রহমান। সেই সাথে শ্বশুরবাড়ী এলাকায় ফ্রি চিকিৎসা দিতে পেরে খুশী পুত্রবধু ডা: যোবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান বলেন সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্য সেবায় পরিবর্তন আনবেন। তিনি বলেন রাজনীতি মানবসেবার জন্য। গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ারার নামে গ্রামে গ্রামে চিকিৎসক টীম গঠন করা হবে। এছাড়া প্রাইভেট পার্টনার শীপের মাধ্যমে সব জটিল রোগের চিকিৎসা দেওয়া হবে। তিনি প্রতিটি নেতাকর্মিকে মানবসেবার রাজনীতির মাধ্যমে সাধারন মানুষের মাঝে দাঁড়াতে বিএনপির নেতা কর্মিকে গড়ে উঠতে আহবান জানান। শনিবার বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত গাবতলীর জিয়াউর রহমান জন্মস্থানে ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন।
ফাউন্ডেশনের সহসভাপতি তারেক রহমানের সহর্ধর্মীনী যোবাইদা রহমান বলেন মানুষের জন্য মানুষ এই মানবতা নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন সাধারন মানুষের পাশে ছিল এবং বড় পরিসরে থাকবে।
সকাল থেকে প্রায় দেড়শ জন ডাক্তার প্রায় ৭ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা হেলালুজ্জামান তালুকদার লালু,বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ডা:মওদুদ আলমগীর পাভেল, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন,
গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন প্রমুখ।উক্ত সভায় সভাপতিত্ব করবেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *