
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের বাড়িভাড়া পাঁচ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সরকার। তবে শিক্ষক-কর্মচারীরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে শুক্রবার থেকে অনশন কর্মসূচি এবং রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সব শ্রেণির কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তারা বলছেন, এ বছর ১০ শতাংশ হারে বাড়িভাড়া এবং আগামী অর্থবছরে আরও ১০ শতাংশ হারে তা বাড়ানোর নিশ্চয়তা দিতে হবে।
