জীবনের প্রথম ভোট, স্মরনীয় হয়ে থাকবে, চাকশু নির্বাচন

জাতীয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড. মুহাম্মদ ইউনূস ভবনে (সমাজবিজ্ঞান অনুষদ) ভোট দিয়ে আনন্দিত  রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পায়েল মুহুরী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড. মুহাম্মদ ইউনূস ভবনে (সমাজবিজ্ঞান অনুষদ) ভোট দিয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পায়েল মুহুরী। তিনি বলেন, ‘আমি রাউজান থেকে এসেছি। অন্যান্য দিন ক্লাস করার জন্য এলেও আজ ভোট দিতে এলাম। প্রথম ভোট দিলাম, দারুণ লাগছে।’ পায়েল আরও বলেন, ‘ক্যাম্পাসে থাকা অবস্থায় এমন নির্বাচন হচ্ছে। সত্যিকারের উৎসব মনে হচ্ছে। এখন পর্যন্ত তো পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ মনে হচ্ছে। আশা করছি নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী পাব আমরা।’ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ভোট দিয়ে চারুকলা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাবিহা আবছার নামের আরেক ভোটার বলেন, ‘জীবনে প্রথম ভোট দিয়েছি। তাও একসঙ্গে ৪০ টি। ভোটার হলেও জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার পরিবেশ ছিল না। তাই চাকসু নির্বাচনে ভোট দিতে পেরে আনন্দ লাগছে।’ তাঁর পাশে ভোটার সাবরিনা সুলতানা বলেন, ‘পরীক্ষার প্রস্তুতির মতো ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছি। যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি, যারা ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *