বগুড়া মূক বধির সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত 

চিকিৎসা নিত্য তথ্য বগুড়া

নিত্য নিউজ প্রতিবেদক:বগুড়া মূক বধির সংঘের সাধারণ সভা জেলা পরিষদ অডিটোরিয়ামে দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বগুড়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল রাজশাহী এবং রংপুর বিভাগ এর সমন্বয়কারী কালাম আজাদ।উক্ত সংগঠনের সভাপতি রায়হান আহম্মেদ তালুকদার(রানা) সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মাসুদ উল আলম (শাহীন) সহ-সভাপতি ইব্রাহিম আদহাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক রানা, কোষাধ্যক্ষ মোঃ ইমামুল হাসান, ক্রীড়া সম্পাদক শফিকুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক আব্দুল রনেক, দোভাষী রাব্বি হাসান নাঈম প্রমূখ নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতে আয় ব্যয় হিসাব উপস্থিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *