তারেক রহমানের আর্থিক সহয়তায় বগুড়ার গাবতলীতে ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করলো জেলা যুবদল

Uncategorized

নিত্য নিউজ প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা, পাশে থাকতে হবে অসহায় মানুষের। তাই বগুড়ার জেলা যুবদলের ছুটে চলা গ্রাম থেকে গ্রামান্তরে। মঙ্গলবার সকালে জেলা যুবদলের নেতাকর্মিরা গাবতলী উপজেলার নেতাকর্মিদের সাথে নিয়ে চার জন অসহায় অসুস্থ ক্যান্সার ও হার্ট ফুটা রোগীর বাড়ীতে বাড়ীতে যান। সেখানে তারেক রহমান প্রদত্ত চিকিৎসা সহায়তা পৌঁছে দেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন জেলা যুবদল। পরবর্তিতে তাদের চিকিৎসা সহায়তায় পাশে থাকার অঙ্গিকার করেন তারা।

যুবদল নেতাকর্মিরা গাবতলী উপজেলার লাংলু গ্রামের দক্ষিনপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, লাংলু মধ্যপাড়া সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কানিপাড়া হাটের ফুটা রোগী আকমাত উল্লাহর নাতীকে সহায়তা প্রদান করেন।পরে লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কাওমী মাদ্রার এতিমদের উন্নতমানের খাবারে সহযোগিতা করা হয়।
সহযোগিতা প্রদান কালে যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় গাবতলীর মানুষের খোঁজ খবর রাখেন,আজকের সহযোগিতা তার নির্দেশে দিতে এসেছেন তারা। বেগম জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়াও চান তিনি। যুবদলের সাধারন সম্পাদক আবু হাসান সামনে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান। যাতে জনাব তারেক রহমান প্রধান মন্ত্রী হয়ে বগুড়াসহ দেশের উন্নযনে কাজ করতে পারেন।
সহযোগিতা বিতরনকালে জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহাদত হোসেন সোহাগ,দপ্তর সম্পদক রবিউল ইসলাম রবি, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম, জেলা যুবদল নেতা সুমন
গাবতলী উপজেলার আহবায়ক আরিফুর রহমান মজুনু, যুগ্ম আহবাযক রুহিন হাসান রুহিন, আনোয়ার হোসেন,দক্ষিনপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মিঠু, যুগস্ম আহবায়ক জাহাঙ্গীর আলম মানিকসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *