নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় শতাব্দি ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে ক্যাশিয়ারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম হেলাল হোসেন। তার বাড়ী সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া
পুলিশ জানায়, রাত ১২ টার পর কোন এক সময় তাকে চাকু দিয়ে হত্যা করা হতে পারে। মরদেহের পার্শ্বে একটি চাকু উদ্ধার করা হয়েছে। রাত ১১ টার সময় হিসাব নিকাশ শেষে অন্যান্য স্টাফরা চলে গেলে হেলাল এবং রতন মিয়া নামক দুজন পাম্পে থেকে যায় বরাবরের মত। তবে হত্যার পর থেকে রতন মিয়ার কোন খোঁজ মিলছে না। লাশ মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছোট বোন সাদিয়া জানান, আমার ভাইকে খুন করা হয়েছে, খবর পেয়ে পাম্পে এসেছি।
