নিত্য নিউজ প্রতিবেদক;
সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের পুত্র বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ সানভী বুধবার বেলা ১২টায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
রেজাউল হাসান রানু ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাধারন সম্পাদক কালাম আজাদ। সভায় সাংবাদিকদের পরিচিতির পর বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ সানভী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মরহুম আরাফাত রহমান বগুড়াকে যেমন ক্রীড়া পল্লীতে রুপান্তর করেছিলেন তার সেই স্বপ্ন পূরণে কাজ করে যাব।তিনি বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের ২লাখ টাকা সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে তুলে দেন।
