বগুড়ার শোরপুর রোডে উদ্বোধন হল রয়‍্যাল পেইন্টস” নামের রঙ এর শোরুম

Uncategorized

নিত্য নিউজ প্রতিবেদক:
মানসম্পন্ন সেরা রং এবং স্থাপনা রং করার নানাবিধ সামগ্রী নিয়ে যাত্রা শুরু করল “রয়‍্যাল পেইন্টস” নামের একটি শোরুম। বগুড়া শহরের শেরপুর রোডে, মালেকা ক্লিনিক সংলগ্ন এই শো-রুমের উদ্বোধন করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক, শিক্ষাবিদ এবং শিশুদের প্রিয় টিভি প্রোগ্রাম সিসিমপুর-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শাহ আলম। উপস্থিত ছিলেন ‘ইনার-হুইল ক্লাব অব ভুবনডাঙা’র প্রেসিডেন্ট মিস্ নাসিমা আলম, বগুড়া শহরের পেইন্টারস এসোসিয়েশনের সভাপতি আনিসার রহমান। উদ্বোধন কালে পেইন্টিং কাজের সাথে সম্পৃক্ত ব্যাক্তি, এবং বিভিন্ন পেশাজীবী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনাব আনিসার রহমান পেইন্টিং পেশাজীবীদের উদ্দেশ্যে বলেন সবাই যেন সঠিক ও মানসম্মত রং করার সামগ্রী ব্যবহার করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিশুদের মন রাঙাতে চাই সঠিক শিক্ষা ও আনন্দদায়ক কার্যক্রম এবং আমাদের বাড়িঘর রাঙাতে চাই মানসম্মত পেইন্টিং সামগ্রী। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে “রয়‍্যাল পেইন্টস” মানসম্পন্ন পেইন্টিং সামগ্রী সরবরাহে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
শোরুমের স্বত্বাধিকারী জনাব বজলুর রহমান জানান মানসম্পন্ন পণ‍্য সরবরাহে সদা বদ্ধপরিকর থাকবে রয়‍্যাল পেইন্টস”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *