বিশেষ প্রতিনিধির রাশেদ নিরব:
তিন পার্বত্য জেলা আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।
রোববার বিকেলে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন
বান্দরবান জেলা ছাড়াও রাঙামাটি ও খাগড়াছড়ি একই সময়ে পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জনানো হয়েছে।
জানা যায়, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে সম্প্রতি সময়ে সংগঠিত সহিংসতার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি একাধিক সূত্রের।
উল্লেখ, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে বান্দরবানে হোটেল মোটেল গুলোতে অনেক বুকিং পেয়েছিল ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
স্থানীয় হোটেল মোটেল ব্যবসায়ীরা জানান বছরে বেশ কয়েকবার এমন সর্তকর্তা মুলক বার্তায় পর্যটক একেবারে কমে গেছে। শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন।
