বগুড়ায় নানা কর্মসূচিতে পালিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী

জাতীয় নিত্য তথ্য বগুড়া বিএনপি

নিত্য নিউজ প্রতিবেদক:

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ দিনটি উপলক্ষে সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

দুপুরে দত্তবাড়ী মা ও শিশু চিকিৎসা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। এতে অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। জেলা বিএনপির আয়োজনে পরিচালিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

জুম্মার নামাজ শেষে জেলার প্রতিটি মসজিদে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

বিএনপির সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কালো ব্যাজ ধারণসহ নিজেদের আলাদা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে।

মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেল আহ্বায়ক ও জিয়া পরিবারের সদস্য বলেন,”শহীদ জিয়া ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার প্রতীক। তার আদর্শে উজ্জীবিত হয়ে আমরা কাজ করে যাচ্ছি।”

 

রেজাউল করিম বাদশা, জেলা বিএনপি সভাপতি বলেন,”আজকের দিনে শহীদ জিয়ার অবদান নতুন প্রজন্মকে জানানো আমাদের দায়িত্ব। তার জীবনাদর্শ আমাদের রাজনীতির অনুপ্রেরণা হয়ে থাকবে।”

বগুড়ার রাজনীতিতে শহীদ জিয়ার স্মরণে আয়োজিত এই কর্মসূচিগুলো দিনব্যাপী চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *